রাজধানীতে নগরবাসীর নিত্যদিনের সঙ্গী হলো যানজট। অফিস আওয়ার্স কিংবা ছুটির দিন নগরবাসী কখনো রেখাই পান না এই ভোগান্তি থেকে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের আগ থেকেই রাজধানীর প্রতিটি পয়েন্ট ছিল অসহনীয় যানজট। আর বাসস্ট্যান্ডগুলোতে গাড়ির জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। রাজধানীর সাত রাস্তা, মগবাজার, বাংলামোটর, শাহবাগ ও কাওরানবাজার সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

১৫ মিনিটের রাস্তা ৪০ মিনিট পার হলেও গন্তব্যে পৌঁছাতে পারেনি পাঠাও চালক মো. রাসেল। তিনি বলেন, ‘গত কয়েক দিনের ধরেই সড়কে জ্যাম বেড়েছে, আজ তো দুপুরের একটু পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় রাস্তায় গাড়ির জট। এ কারণে গন্তব্যে পৌঁছাতে অনেক সময় নিচ্ছে। ১৫ মিনিটের সড়ক এক ঘণ্টা পর্যন্ত চলে যাচ্ছে।’

কাওরানবাজার মোড়ে বঙ্গবন্ধু এভিনিউ বাসের জন্য অপেক্ষা করছিলেন নাজমুল ইসলাম। অন্যান্য দিনের মতো আজ সহজে গাড়ি মিলছে না। তিনি বলেন, ‘বনানী যাবো। গাড়ির জন্য অপেক্ষা করছি। বৃষ্টি হওয়ায় গাড়ির সংখ্যা কমে গেছে। এজন্য হয়তো গাড়ি যানজটে আটকিয়ে আছে।’

ফিচার বিজ্ঞাপন

Toyota Allion 2014 G Package

মূল্য: ২৩,৫০,০০০ টাকা

Cambodia (Phnom Penh & Siem Reap) 6D/5N

মূল্য: 43,900 Taka

কাওরানবাজারে দায়িত্বরত তেজগাঁও বিভাগের ট্রাফিক সার্জেন মঞ্জুরুল ইসলাম দৈনিক ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘আজ ছুটির দিন হলেও সড়কে কিছুটা যানজট বেড়েছে। তবে, বৃষ্টি থামার পর এখন আর গাড়ি থেমে নেই। গাড়ি চলছে। কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে আশা করি।’

এ প্রসঙ্গে রমনা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম দৈনিক ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘করোনার জন্য অনেক কাজ আটকে ছিল। লকডাউনের পরে দেশ অনেকটা স্বাভাবিক হওয়ায় অনেক কাজ একসঙ্গে শুরু হয়েছে। ফলে, বেশ কিছুদিন রাজধানীর ধরে সড়কে যানজট দেখা যাচ্ছে। এছাড়া, আজ বৃষ্টি। আমরা সাধারণত ছুটির দিগুলোতে একটু অবসর থাকি অথচ আজ উল্টো চিত্র। বৃষ্টি হওয়ায় বিকেল ৫টা পরও সড়ক স্বাভাবিক রাখতে কাজ করছি।’ মূলত বৃষ্টি ও সড়কে বিভিন্ন প্রকল্পের কাজ চলায় এমন যানজট সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



২৬৯ বার পড়া হয়েছে