বাংলাদেশে মিতসুবিশি ব্র্যান্ডের গাড়ি তৈরির কারখানা স্থাপনের সমীক্ষা করবে জাপানের মিতসুবিশি মোটর করপোরেশন (এমএমসি)। এ জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইস্পাত শিল্প করপোরেশনের (বিএসইসি) সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে এমএমসি।

বিএসইসির চেয়ারম্যান শহীদুল হক ভূঁইয়া ও এমএমসির ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়া বিভাগের মহাব্যবস্থাপক কুরাহাশি মাসাতসুগু সমঝোতা স্মারকে সই করেন। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমঝোতা স্মারকটি সই হয়।বিজ্ঞাপন

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশ নেন। শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে মিতসুবিশি ব্র্যান্ডের গাড়ি উৎপাদন ও সংযোজনের জন্য বিএসইসির সঙ্গে যৌথ উদ্যোগে একটি কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করবে এমএমসি।
বিজ্ঞাপন

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে যানবাহন ও যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনের আহ্বান জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, দেশে শিল্পায়নের জন্য বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুবিধার্থে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। শিল্পমন্ত্রী আশা করেন, ২০২৫ সালের মধ্যে বাংলা কার ব্র্যান্ড চালু হবে।

ফিচার বিজ্ঞাপন

Kandy- Nuwara Eliya- Galle & Colombo 6D/5N

মূল্য: 36,900 Taka

Canada Visa for Businessman

মূল্য: 10,000 Taka

নূরুল মজিদ মাহমুদ বলেন, বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় শিল্পকারখানা চালু রাখা হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে সার্বক্ষণিক শিল্প কারখানা চালু রাখার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বাংলাদেশের জন্য অটোমোবাইল শিল্প সম্ভাবনাময় খাত। ভোক্তা পর্যায়ে ক্রয়ক্ষমতা বৃদ্ধির কারণে দেশে অটোমোবাইলের চাহিদা ক্রমশই বাড়ছে। মিতসুবিশি মোটর করপোরেশনের সঙ্গে ইস্পাত করপোরেশনের যৌথ উদ্যোগে শিল্প স্থাপনের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সরকার কাজ চালিয়ে যাবে।

বিএসইসির চেয়ারম্যান শহীদুল হক ভূঁইয়া বলেন, ‘এমএমসির সহযোগিতায় আমরা অদূর ভবিষ্যতে বিশ্বব্যাপী স্বীকৃত বাংলাদেশি ব্র্যান্ডের গাড়ি তৈরি করতে পারব।’

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৩১১ বার পড়া হয়েছে