বৃহস্পরিবার ভারতে লঞ্চ হল TVS NTorq 125 Race Edition। নতুন স্কুটারে থাকছে LED ডে টাইম রানিং লাইট আর নতুন বডি গ্রাফিক্স। দিল্লিতে TVS NTorq 125 Race Edition এর দাম 62,995 টাকা। যা TVS NTorq 125 ডিস্ক ব্রেক ভার্সানের থেকে 3,000 টাকা বেশি। এছাড়াও 58,252 টাকা দামে পাওয়া যায় এই স্কুটারের ড্রাম ব্রেক ভার্সান। নতুন TVS NTorq 125 Race Edition এ থাকছে কালো, ধুসর ও লাল ট্রিপল টোন ফিনিশ।
উৎসবের মরশুমের আগে নতুন ভার্সানে লঞ্চ হল TVS NTorq 125। LED DRL ছাড়াও নতুন এই স্কুটারে রয়েছে ম্যাট ব্ল্যাক, মেটালিত ব্ল্যাক আর রেড ফিনিশ।
2018 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম লঞ্চ হয়েছিল TVS NTorq 125। এটা ভারতের প্রথম কানেক্টেড স্কুটার। এই স্কুটারে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। এই স্কুটারে রয়েছে 12 ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ডে টাইম রানিং লাইট। একাধিক রাইডিং মোডে এই স্কুটার চালানো যাবে।0Comments
ফিচার বিজ্ঞাপন
USA Visa (for Businessman)
দুবাই ও তুরস্ক ৭দিন ৬ রাত
Dubai City tour- Dhow cruise- Desert safari- Burj Khalifa 6D/5N
TVS NTorq 125 স্কুটারে রয়েছে একটি CVTi-REVV 124.79 ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 9.3 bhp শক্তি আত 10.5 Nm টর্ক পাওয়া যাবে। সর্বোচ্চ 95 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটবে TVS NTorq 125। স্কুটারের সামনের চাকায় থাকছে একটি 220 মিমি ডিস্ক ব্রেক, পিছনের চাকায় থাকছে একটি 130 মিমি ড্রাম ব্রেক।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৮৬৩ বার পড়া হয়েছে





