পর্যটননগরী খ্যাত কক্সবাজারে প্রতিদিন ছয়টি ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১০ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে এসব ফ্লাইট চালানো হবে। বর্তমানে এই রুটে প্রতিদিন ৪টি ফ্লাইট পরিচালনা করছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ইউএস-বাংলার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,  যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারণে ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন অতিরিক্ত ২টি ফ্লাইট বাড়িয়ে ৬টি ফ্লাইট চালানো হবে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে। যা যাত্রীদের চাহিদাকে পরিপূর্ণতা দিতে সহায়তা করবে।
 
প্রতিদিন সকাল ৮ টা, ৯ টা ৪০ মিনিট, ১১ টা, দুপুর ১২ টা, ১২ টা ৪৫ মিনিট ও ৩ টায় ঢাকা থেকে কক্সবাজার যাবে ইউএস-বাংলার ফ্লাইট। আর কক্সবাজার থেকে ফ্লাইটগুলো ঢাকায় ফিরবে প্রতিদিন সকাল ৯ টা ৩০ মিনিট, ১১ টা ১০ মিনিট, দুপুর ১২ টা ৩০ মিনিট, ১ টা ৩০ মিনিট, ২ টা ১৫ মিনিট ও বিকাল ৪ টা ৩০ মিনিটে। 
প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট ১১টি এয়ারক্র্যাফট রয়েছে। যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্র্যাফট। 

কক্সবাজার ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। 

এছাড়া আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, দোহা ও মাস্কাটে চলাচল করছে ইউএস-বাংলার ফ্লাইট। 

ফিচার বিজ্ঞাপন

US Student Visa

মূল্য: 5,000 Taka

Singapore Tour with Sentosa 4D/3N

মূল্য: ২৪,৯০০ টাকা

বিস্তারিত তথ্য জানার জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে। 

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৫৫৮ বার পড়া হয়েছে