শীঘ্রই সম্পূর্ণ ইলেকট্রিক ভেরিয়েন্টে লঞ্চ হবে Tata Nexon। ভারতেই প্রথম এই গাড়ি লঞ্চ করবে Tata Motors। পরে বিশ্বের বিভিন্ন দেশে এই গাড়ি লঞ্চ হবে। যদিও এটা কোম্পানির প্রথম ইলেকট্রিক গাড়ি নয়। ইতিমধ্যেই ইলেকট্রিক ভার্সানে লঞ্চ হয়েছে Tata Tigor। ইলেকট্রিক ভার্সানে Nexon গাড়িতে থাকছে Ziptron প্রযুক্তি। 2020 সালের জানুয়ারি মাসে লঞ্চ হবে Tata Nexon EV। ইতিমধ্যেই শুরু হয়েছে এই গাড়ির বুকিং। 21,000 টাকার বিনিময়ে গোটা দেশের নির্বাচিত কিছু ডিলারের কাছে Tata Nexon EV বুকিং শুরু হয়েছে। আগামী মাসে লঞ্চের সময় নতুন ইলেকট্রিক গাড়ির দাম ঘোষণা করবে Tata Motors। আমাদের অনুমান 15 লক্ষ টাকা থেকে 17 লক্ষ টাকা দামে ভারতে এই গাড়ি লঞ্চ হবে।

লিকুইড কুলড লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে চলবে এই এই গাড়ির মোটর। জল ও ধুলোয় এই ব্যাটারির কোন ক্ষতি হবে না। এই গাড়িতে থাকবে একটি 30.2 kWh ব্যাটারি। এক চার্জে সর্বোচ্চ 300 কিমি পথ চলবে Tata Nexon EV। এই গাড়ির ইলেকট্রিক মোটরে 245 Nm টর্ক পাওয়া যাবে। 0-100 কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে সময় লাগবে 9.9 সেকেন্ড। মাত্র 60 মিনিটে এই গাড়ির ব্যাটারি 80 শতাংশ চার্জ করা যাবে। ফাস্ট চার্জিং ব্যবহার করলে প্রতি মিনিট চার্জিংয়ে 4কিমি পথ চলতে পারবে এই গাড়ি। 50 শতাংশ চার্জে 150 কিমি চলবে ইলেকট্রিক Tata Nexon।

বাইরে থেকে সাধারণ Tata Nexon আর ইলেকট্রিক ভার্সানে বিশেষ পার্থক্য থাকছে না। এই গাড়ির সামনে থাকছে প্রজেক্টর হেড ল্যাম্প, এলইডি ডে-টাইম রানিং লাইট। ক্রোম বেজেলের সাথেই এই গাড়িতে থাকছে ফগল্যাম্প। নতুন ইলেকট্রিক গাড়িতে সম্পূর্ণ নতুন অ্যালয় হুইল ব্যবহার করেছে Tata Motors।

ফিচার বিজ্ঞাপন

Email Marketing

মূল্য: ১৫,০০০ টাকা

Ho chi minh -Hanoi – Halong Cruise 5D/4N

মূল্য: 49,900 Taka

দুবাই ও মিশর ৭দিন ৬ রাত

মূল্য: ৩৯,৯০০ টাকা

ইলেকট্রিক ভার্সানে কেবিনেও খুব বেশি পার্থক্য থাকছে না। ইলেকট্রিক ভার্সানে Tata Nexon গাড়ির কেবিনে থাকছে একটি 7.0 ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। Tata Altroz গাড়িতে একই ডিসপ্লে ব্যবহার হয়েছে। কেবিনের টাচ-স্ক্রিন ডিসপ্লেতে থাকছে Android Auto আর Apple CarPlay সাপোর্ট।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



৬১৫ বার পড়া হয়েছে