BS6 দূষণ বিধি মেনে হাজির হল 2020 Jawa ও Jawa Forty Two। গত বছর নভেম্বর ভারতে লঞ্চ হয়েছিল কোম্পানির ববার মোটরসাইকেল Jawa Perak। লঞ্চের সময় সেই মোটরসাইকেলে BS6 ইঞ্জিন ব্যবহার হয়েছিল। এবার নতুন Jawa ও Jawa Forty Two -তে BS6 ইঞ্জিন পৌঁছল। 2018 সালের নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল এই দুই মোটরসাইকেল। 1 এপ্রিল থেকে দেশের সব মোটরসাইকেলে BS6 ইঞ্জিন বাধ্যতামূলক হচ্ছে। সিঙ্গেল ও ডুয়াল চ্যানেল এবিএস সহ পাওয়া যাবে Jawa মোটরসাইকেল
2020 Jawa BS6 -এর দাম:
| Jawa | সিঙ্গেল এবিএস(পুরনো দাম) | সিঙ্গেল এবিএস(নতুন দাম) | ডুয়াল এবিএস(পুরনো দাম) | ডুয়াল এবিএস(নতুন দাম) |
|---|---|---|---|---|
| ব্ল্যাক | 1.64 লক্ষ টাকা | 1.73 লক্ষ টাকা | 1.73 লক্ষ টাকা | 1.82 লক্ষ টাকা |
| গ্রে | 1.64 লক্ষ টাকা | 1.73 লক্ষ টাকা | 1.73 লক্ষ টাকা | 1.82 লক্ষ টাকা |
| মেরুন | 1.64 লক্ষ টাকা | 1.74 লক্ষ টাকা | 1.73 লক্ষ টাকা | 1. 83 লক্ষ টাকা |
2020 Jawa Forty Two BS6 -এর দাম:
| Jawa Forty Two | সিঙ্গেল এবিএস(পুরনো দাম) | সিঙ্গেল এবিএস( নতুন দাম) | ডুয়াল এবিএস(পুরনো দাম) | ডুয়াল এবিএস(নতুন দাম) |
|---|---|---|---|---|
| হ্যালিস টিল | 1.55 লক্ষ টাকা | 1.60 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.69 লক্ষ টাকা |
| কমেট রেড | 1.55 লক্ষ টাকা | 1.65 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.74 লক্ষ টাকা |
| গ্যালাকটিক গ্রিন | 1.55 লক্ষ টাকা | 1.65 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.74 লক্ষ টাকা |
| নেবুলা ব্লু | 1.55 লক্ষ টাকা | 1.65 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.74 লক্ষ টাকা |
| লুমস লাইম | 1.55 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.73 লক্ষ টাকা |
| স্টারলাইট ব্লু | 1.55 লক্ষ টাকা | 1.60 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.69 লক্ষ টাকা |
নতুন Jawa ও Jawa Forty Two -তে 293cc সিঙ্গেল সিলিন্ডার, চার স্ট্রোক, লিকুইড কুলড ইঞ্জিন থাকছে। এই ইঞ্জিনে রয়েছে ফুয়েল ইনজেকশন প্রযুক্তি। এই ইঞ্জিনে সর্বোচ্চ 27 bhp শক্তি ও 28 Nm টর্ক পাওয়া যাবে।
নতুন দুই মোটরসাইকেলের সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক, পিছনে থাকছে ডুয়াল শক অ্যাবজর্বার। ডিস্ক ব্রেকের সঙ্গেই এই মোটরসাইকেলে থাকছে ডুয়াল চ্যানেল এবিএস। বেস ভেরিয়েন্টে পিছনের চাকায় ড্রাম ব্রেক ও সিঙ্গেল চ্যানেল এবিএস থাকবে।
ফিচার বিজ্ঞাপন
Email Marketing
Dubai (City tour- Abu Dhabi tour) 4D/3N
কলম্বো ৩দিন ২ রাত
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
৪৫৯ বার পড়া হয়েছে





