মধ্য এপ্রিল থেকে মে মাসের শেষ পর্যন্ত বিশ্বের নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ এভারেস্টে পর্বতারোহণ করতে আসেন। কিন্তু করোনাভাইরাসের কারণে এ বছর এভারেস্ট অভিযান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। নেপাল সরকারের এ ঘোষণা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও চ্যানেল প্রচার করে।
কিন্তু সম্প্রতি এভারেস্ট অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে। তা-ও আবার নেপাল সরকারের অনুমতিতেই। নেপাল এভাবে কথা না রাখায় চলছে জোর বিতর্ক। গত ২৬ মে মঙ্গলবার ৫ জন অভিযাত্রী এভারেস্ট চূড়ায় উঠেছেন।
এ অভিযান নিয়ে সমালোচনার ঝড় বইছে পর্বতারোহী মহলে। পর্বতারোহীদের দাবি, ঘোষণার পরও কীভাবে অভিযান হলো? পুরো বিষয়টি কেন ধোঁয়াশার মধ্যে রাখা হলো? কেউ সুযোগ পেল, আবার কেউ পেল না- এটা কেমন নিয়ম হতে পারে?
জানা যায়, নেপালের মন্ত্রিসভার বৈঠকে নেপাল থেকে শুরু হওয়া মাউন্ট এভারেস্টের সব অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর পরই সেখান থেকে এভারেস্টে ওঠার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বিদেশি কোনো পর্যটককেই আর ভিসা দেওয়া হয়নি।
ফিচার বিজ্ঞাপন
Hanoi, Halong, Halong Bay Cruise 5D/4N
Canada Visa for Businessman
Manila & Angeles City 5D/4N
কিন্তু তার পরও সেভেন সামিট ট্রেকস প্রাইভেট লিমিটেড নামে একটি অভিযাত্রী সংস্থা গত মঙ্গলবার তাদের ফেসবুকে পেজে একটি অভিযানের ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যায়, নর্থ কল দিয়ে পাঁচ জনের একটি রোপ ফিক্সিং দল এভারেস্ট জয় করেছে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৩৮৩ বার পড়া হয়েছে




