শিক্ষার ধারণা সার্বজনীন। এটা গণ্ডি যেমন নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, তেমনি এর স্বরূপও অফলাইন-অনলাইন বিবেচ্য নয়। অনলাইন শিক্ষার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তবেই বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এই শিক্ষার নতুন দ্বার উন্মোচিত করতে হবে। এজন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়-উভয়কেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে একযোগে কাজ করতে হবে।

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে সোমবার ‘বাংলাদেশে অনলাইন শিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক অনলাইন সেমিনারে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. নাজমুস সাদেকীন, কানাডিয়ান ইউনিভার্সিটির একাডেমিক অ্যাফেয়ার্স ডিরেক্টর ও বিজনেস স্কুলের ডিন এসএম আরিফুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিক হাসান। এতে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তা ছাড়াও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে বক্তরা বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আমরা নতুন চ্যালেঞ্জে পড়েছি। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ আগে কখনও এ ধরণের পরিস্থিতির মুখোমুখি হয়নি। তারপরও আমাদের অনলাইন পদ্ধতিতে পাঠদান ও গ্রহণ করতে হবে। কেননা শিক্ষা কখনও বন্ধ থাকতে পারে না।’

উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘নানা প্রতিকূলতা থাকলেও অনলাইন শিক্ষা শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য নতুন প্ল্যাটফর্ম। গোটা বিশ্বের মত বাংলাদেশকেও এই শিক্ষা মানিয়ে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে।’

ফিচার বিজ্ঞাপন

Dubai (City tour- Abu Dhabi tour) 4D/3N

মূল্য: 16,900 Taka

Email Marketing

মূল্য: ৫,০০০ টাকা

Sheraton Maldives Full Moon Resort 3D/2N

মূল্য: ৬৬,৯০০ টাকা

তিনি বলেন, ‘বাংলাদেশে অনলাইন শিক্ষার ভবিষ্যৎ কী হবে; তা শুধু বিশ্ববিদ্যালয় নয় বরং নীতি নির্ধারক পর্যায়কে সিদ্ধান্ত নিতে হবে।’ এ সময় তিনি অনলাইন শিক্ষার নানা অনুষঙ্গ তুলে ধরে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, শুধু ক্লাস-পরীক্ষা নয়, পিএইচডির মত থিসিসও এখন অনলাইনে হচ্ছে। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব আমাদের জীবনের নানা পরিবর্তন নিয়ে এসেছে, যেখানে ডিজিটালাইজেশনই বড় কথা। সুতরাং অনলাইন শিক্ষাকে বাদ দিয়ে অনেক কিছুই সম্ভব নয়।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৮৬ বার পড়া হয়েছে