করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আগামী ১০ জুলাই ১৫ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করতে চেয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র। তবে পর্যাপ্ত অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। অবশ্য এ মাসের শেষের দিকে আইসিইউ চালু হতে পারে।
বুধবার (৮ জুলাই) বিকেলে জাগো নিউজকে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।
তিনি বলেন, ‘১৫ শয্যার আইসিইউ তৈরির কাজ শুরু হয়েছে অনেক আগে। উদ্বোধন করার লক্ষ্য ছিল ১০ জুলাই। এই সময়ে তা হবে না। এ মাসের শেষের দিকে হতেও পারে। এখন কাজ যত তাড়াতাড়ি শেষ হবে, তত তাড়াতাড়ি উদ্বোধন করতে পারবে। কাজ চলমান, অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গেছে।’
মো. ফরহাদ আরও বলেন, ‘আমরা যেহেতু শুরু করেছি, কোনো না কোনো প্রক্রিয়ায় চালানোর চেষ্টা করবো। আমাদের অনুদান যদি পূর্ণ হতো, আমাদের ১০ জুলাই উদ্বোধনের চেষ্টা ছিল, হয়তো সেদিনই করতে পারতাম। তার কারণেই হয়তো দেরি হচ্ছে। কোনো না কোনো উপায় বের করে চালু করা হবে আশা করি।’
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার নতুন করে অবনতির ঘটনা ঘটেনি বলেও জানান এই জনসংযোগ কর্মকর্তা।
গত ৩০ জুন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ভাইস প্রিন্সিপাল (উপাধ্যক্ষ) ও কোভিড-১৯ ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেছিলেন, ‘গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনা রোগীদের জন্য শিগগিরই ১৫ শয্যার একটি আইসিইউ চালু করতে যাচ্ছে। অসুস্থতার মধ্যেও অর্থ জোগাড়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং সার্বিক কর্মকাণ্ডের পর্যবেক্ষণও করছেন তিনি।’
ফিচার বিজ্ঞাপন
Dubai (City tour- Dhow cruise- Desert safari) 4D/3N
USA Visa (Lawyer)
Cairo & Luxor 5D/4N
অনুদানে আগ্রহীরা বিস্তারিত জানতে বা যোগাযোগ করতে পারেন: mohib@gonoshasthayakendra.org এবং ০১৭১১-৫৪১৮১৩ নম্বরে।
এছাড়া বিকাশে অনুদান পাঠাতে পারেন ০১৭৩৩-৯৯১৩৯১ নম্বরে।
ব্যাংকের মাধ্যমে অনুদান পাঠানোর ঠিকানা- A/C Name : Gonoshasthaya Kendra, A/C No: 0100003101155, Bank Name : Janata Bank Limited
Branch : Dilkusha Corporate Branch, SWIFT Code: JANBBDDHDCB, Routing Number: 135271933
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩৮১ বার পড়া হয়েছে





