ফ্রোজেন শোল্ডার
কাঁধব্যথা, কাঁধ শক্ত হয়ে জমাট হয়ে থাকার অনুভূতি বা জড়তার কারণে নাড়াতে না পারা—এ সমস্যাকে বলে ফ্রোজেন শোল্ডার। কাঁধের চারপাশের কলা বা ক্যাপসুলে প্রদাহ হলে এমন হয়। যাঁদের আগে থেকে কাঁধে কোনো আঘাত বা অপারেশনের ইতিহাস আছে, তাঁদের ঝুঁকি বেশি। এ ছাড়া ডায়াবেটিস, হৃদ্রোগ, স্ট্রোকের রোগীরও ঝুঁকি বেশি। ফ্রোজেন শোল্ডার সাধারণত ৪০ থেকে ৬০ বছর বয়সী নারী–পুরুষের বেশি হতে দেখা যায়। ব্যথানাশক ওষুধ, ব্যথার তীব্রতা বুঝে অনেক সময় কাঁধের জয়েন্টে ইনজেকশন আর ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় এ সমস্যার। ধীরে ধীরে সেরে ওঠে, তবে কারও কারও ক্ষেত্রে পুরোপুরি সারতে এক বছর বা কয়েক বছরও লাগতে পারে।বিজ্ঞাপন
টেনিস এলবো
কনুইয়ের সন্ধির ব্যথাকে বলে টেনিস এলবো। কোনো কারণে বাহুতে বা হাতে বা এলবো জয়েন্ট বা কনুইতে ব্যথা পেলে সঙ্গে সঙ্গে বরফের টুকরা ব্যবহার করে সেঁক দিলে ও বিশ্রাম নিলে ব্যথা কমে আসে। কিন্তু যদি সামান্য নড়াচড়াতেই ব্যথা বাড়ে, সন্ধি ফুলে যায়, লাল হয়ে যায়, তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো। কারণ, ফ্রাকচার বা ভেঙে যাওয়া অসম্ভব নয়। এ ছাড়া স্প্রেইন বা পেশিতে টান পড়া, বার্সাইটিস, নার্ভে চাপ পড়ার কারণেও হাতের সন্ধিতে ব্যথা হতে পারে।
কার্পাল টানেল সিনড্রোম
হাতের কবজির মধ্যে অবস্থিত স্নায়ুতে চাপ পড়লে হাত ঝিন ঝিন করে, অবশ হয়ে আসে বা ব্যথা শুরু হয়। দিনের চেয়ে অনেক সময় রাতে বেশি বাড়ে এ সমস্যা। বেশির ভাগ ক্ষেত্রে কোনো অপারেশন ছাড়াই রিস্ট স্প্লিন্ট, ইনজেকশন ও ফিজিওথেরাপির মাধ্যমে ব্যথা ও ঝিঁ ঝিঁ ভাব সেরে যায়। তবে যদি এসব চিকিৎসায় না সারে বা নার্ভ এর স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তবে অপারেশন লাগতে পারে।বিজ্ঞাপন
হাঁটুব্যথা
হাঁটুব্যথার সবচেয়ে সাধারণ কারণ হলো অস্টিও আর্থ্রাইটিস। বয়স্কদের এ সমস্যা অনেক ভোগায়। হাঁটুর সন্ধিতে যে তরুণাস্থি বা কার্টিলেজ আছে, তার ক্ষয়ের কারণে বা যাঁদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউট আছে, তাঁরা এর শিকার হন বেশি। ওজন কমাতে হবে, জীবনযাপন পদ্ধতির পরিবর্তন আনতে হবে। হাঁটু গেড়ে কাজ করা যাবে না বা বসা যাবে না। ব্যায়ামের মাধ্যমে পেশির শক্তি বাড়িয়ে বা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে ভালো থাকা যায়। এ ছাড়া ব্যথানাশক ওষুধ, মলম বা প্রয়োজনে ইনজেকশন ব্যবহার করা হয়।
ফিচার বিজ্ঞাপন
শেনজেন ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
Dubai (City tour- Dhow Cruise- Desert safari- Abu Dhabi tour) 5D/4N
Ho chi minh -Hanoi – Halong Cruise 5D/4N
লেগ ক্রাম্প
ঊরু ও পায়ের পেশিতে প্রায়ই টান পড়ে, যাকে লেগ ক্রাম্প বলে। ডায়াবেটিসের রোগীর, গর্ভাবস্থায়, ব্যায়াম করার সময়, যকৃতের সমস্যায় ও চর্বির ওষুধ সেবন করলে ঝুঁকি বাড়ে। লবণের ঘাটতি, ভিটামিন ডি আর ক্যালসিয়ামের ঘাটতিও অনেক সময় এর জন্য দায়ী। কিছু ওষুধ ও ব্যায়ামের মাধ্যমে এ ব্যথা থেকে নিরাময় পাওয়া সম্ভব।
ডা. জোবায়ের আহমেদ, মেডিসিন ও বাতরোগ বিশেষজ্ঞ, স্কয়ার হাসপতাল
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩৮৬ বার পড়া হয়েছে





