ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশে এসে আটকেপড়া মালয়েশিয়া প্রবাসীরা। সোমবার (২ নভেম্বর) সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনের তারা বিক্ষোভ করেন। এ সময় একজন প্রবাসী বলেন, অনেক কষ্টে জীবন কাটছে। করোনাভাইরাসের কারণে মার্চ মাসে দেশে এসেছি। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

জানা গেছে, মালায়েশিয়া কর্মরত অনেক বাংলাদেশি ছুটিতে এসে করোনা মহামারির কারণে আটকে পড়েছেন। তারা  মালয়েশিয়াতে প্রবেশের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়ে এ কর্মসূচি পালন করছেন। 

এ সময় তারা কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে ভিসার মেয়াদ বৃদ্ধি করা ও সহজ এবং স্বাভাবিক নিয়মে মালয়েশিয়া প্রবেশের অনুমতি। চার্টার্ড ফ্লাইট এর মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়া যাওয়ার পথ উন্মুক্ত করা। কোনো প্রবাসী ছুটিতে এসে মারা গেলে তার পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিতে হবে। ছুটিতে আটকাপড়া সব প্রবাসীকে নগদ অর্থ ও সহায়তা এবং প্রণোদনা দিতে হবে। সব দেশে জেলে থাকা প্রবাসীদের আইনি সহায়তা দিতে হবে। 

ফিচার বিজ্ঞাপন

Ho chi minh -Hanoi – Halong Cruise 5D/4N

মূল্য: 49,900 Taka

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩৯৩ বার পড়া হয়েছে