করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে শিক্ষার্থীদের ভিসার আবেদন নিচ্ছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। ভিসার আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য ১৫ই নভেম্বর থেকে সময় দেয়া শুরু হবে। আজ শুক্রবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার থেকে এফ (শিক্ষা ও ভাষা সংক্রান্ত), এম (বৃত্তিমূলক) ও জে (দর্শনার্থী বিনিময়) ক্যাটাগরিতে ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে দূতাবাস। করোনার কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

ফিচার বিজ্ঞাপন

Domain Registration

মূল্য: ১,৫০০ টাকা

Moscow, Novosibirsk & Irkutsk 7D/6N

মূল্য: 147,000 Taka

Siem Reap Cambodia 4D/3N

মূল্য: 26,900 Taka

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৮৪ বার পড়া হয়েছে